Facebook Pixel সাহিত্য, দর্শন ও শিকড়সন্ধানী কবি | Desh – culture – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

সাহিত্য, দর্শন ও শিকড়সন্ধানী কবি

Desh

|

December 17, 2024

শতবর্ষে নিসিম ইজিকিয়েল। ভারতীয় ইংরেজি ভাষার কবিতায় অন্যতম শ্রেষ্ঠ এক নাম, একজন চিন্তক।

- শুভব্রত বন্দ্যোপাধ্যায়

সাহিত্য, দর্শন ও শিকড়সন্ধানী কবি

নিসিম ইজ়িকিয়েল—এই নামটির সঙ্গে অনেকের স্কুলজীবনেই পরিচয় হয়ে যায়, মুখ্যত একটি কবিতার হাত ধরে, ভালও লাগে সেই কবিতা, এবং একসময় আরও অনেক কিছুর মতোই তাঁর সঙ্গে পাঠের যোগাযোগটিও কখন যেন শিথিল হয়ে আসে। পাঠ্যবইয়ের ‘নাইট অফ দ্য স্করপিয়ন' কবিতা গ্রামজীবন, তার বিবিধ সংস্কার, সন্তানের প্রতি মায়ের ভালবাসা সহজ ভাষায় শুনিয়ে দেয় আমাদের, কিন্তু প্রশ্নোত্তর লেখার প্যাঁচে ওই একটি কবিতাতেই সীমাবদ্ধ হয়ে যান নিসিম ইজিকিয়েল, ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ নিয়ে ভবিষ্যতের আগ্রহ আবার আরও অনেক কবির সঙ্গে ফিরিয়ে আনে তাঁকে। এই প্রতিবেদকের ক্ষেত্রে অন্তত ঘটেছে তেমনই। এখন এই ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ ব্যাপারটা চিরকালই গোলমেলে। কেউ জটায়ুর তেজে বলতে পারেন, লেখার আবার রকম কী মশাই! রিভলভারেও ছ'টা গুলি— ঠাঁই ঠাঁই ঠাঁই... ভাল লেখা থেকেও, তা সে যে-জাতি যে-ভাষাতেই লিখুন না কেন, বেরিয়ে আসে বুলেট, বিদ্ধ করে আমাদের, বাঁচিয়ে তোলে। আবার বুদ্ধদেব বসুর মতো ঘোর সমালোচক লিখতে দ্বিধা করেন না, “...“Indo-Anglian” poetry is a blind alley, lined with curio shops, leading nowhere' | বুদ্ধদেবের ‘ইন্ডিয়ান পোয়েট্রি ইন ইংলিশ' প্রবন্ধ পুরুষোত্তম লাল ছেপেছিলেন। তাঁর মডার্ন ইন্ডিয়ান পোয়েট্রি ইন ইংলিশ: অ্যান অ্যান্থোলজি অ্যান্ড আ ক্রিডো গ্রন্থে, প্রকাশক রাইটার্স ওয়ার্কশপ (নিসিম ইজিকিয়েল-এর দু'টি কবিতার বই প্রকাশিত হয়েছিল এই প্রকাশন থেকে, দি আনফিনিশড ম্যান, ১৯৬০ এবং দি এগজ্যাক্ট নেম, ১৯৬৫) এবং ইংরেজি ভাষায় লেখা ভারতীয় কবিদের সেই প্রবন্ধ থেকে একটি প্রশ্নোত্তর তৈরি করে পাঠিয়েছিলেন। অধিকাংশ ‘ইন্দো-অ্যাংলিয়ান’ কবিই বুদ্ধদেবকে একহাত নিয়েছিলেন, তবে এ কে রামানুজন-এর উত্তরটি অনুধাবনযোগ্য। বুদ্ধদেব বসু বলেছিলেন, ভারতীয়দের ইংরেজিতে লেখা উচিত নয়, পি লাল-এর মত, অবশ্যই উচিত, আর রামানুজন লিখেছিলেন, ‘I think the real question is whether they can. And if they can, they will'। এইটেই শেষ কথা, যদি পারে তাহলে লিখবে। ইন্দো-অ্যাংলিয়ান কাব্য যে অন্ধগলি হয়ে যায়নি, তার প্রমাণ তো নিত্যই পাওয়া যায়। এবং ‘ব্রিটিশ ব্লুজ় বুম' বা ল্যাটিন আমেরিকান সাহিত্যের 'বুম'-এর মতো পাঁচছয়ের দশকে ভারতীয়দের ইংরেজিতে লেখা প্রকাশ করার যে-জোয়ার এসেছিল, উজান ঠেলতে ঠেলতে সেই সাহিত্যও স্বীকৃতি পেয়েছে, পেয়েছে জনপ্রিয়তা। এই উল্টোস্রোতের এ

WEITERE GESCHICHTEN VON Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size