Versuchen GOLD - Frei
আমাদের রক্তকণিকারা আলোয় মাতে
Desh
|October 17, 2024
কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান শ্রোতাকে নিয়ে যায় অনন্তসাগরমাঝে, করুণ সুরে বাজতে থাকে চরণতলচুম্বিত পন্থবীণা।
সুর থেকে লিখিত/মুদ্রিত শব্দের দিকে পৌঁছোনোর আগে পেরিয়ে আসতে হয় অনেকগুলি সিঁড়ির ধাপ, হয়তো ওঠা বা নামা নয়, সমতলেই হাঁটা, এক বিন্দু থেকে শুরু করে ছুঁতে চাওয়া আর-একটি স্থানাঙ্ক, জেগে থাকার মতো গান শোনাও একটা ধর্ম, যেমনতেমনভাবে তা আসতে পারে না রসিক শ্রোতার কাছে, যে-সুর ভাঙিয়ে দিতে পারে রমণীয় ঘুম, তাকে গ্রহণ করার ভিতরেও কাজ করে এক ব্যাকরণ, কবিতার মতো কোনও গণিত...আর যিনি গাইছেন গান, এই মুহুর্তে?
সেই গান শুনতে-শুনতে ছেলেবেলায় প্রতিশব্দের বইয়ে পড়া অর্থ মনে পড়ে যায়। লেখা ছিল— funambulist, দড়ির উপর দিয়ে যে হাঁটে, দেখা যায় এখনও রাস্তায় অথবা সমুদ্রের ধারে, অসাধারণ দক্ষতায় পা ফেলে ফেলে হেঁটে চলেছে কোনও কিশোরী, মাটি থেকে কত উঁচুতে, একচুল এদিক-ওদিক হলেই আছড়ে পড়বে মাটিতে, ভেঙে যাবে সুর...। কণিকা বন্দ্যোপাধ্যায় (১২ অক্টোবর ১৯২৪-৫ এপ্রিল ২০০০) যেন এরকমই এক ফিউন্যামবুলিস্ট-এর মতো হেঁটে যান নবরবিকিরণ ছুঁয়ে ছুঁয়ে, সুরের প্রতিটি নোট-এ তাঁর অনায়াস বিচরণ, দূর থেকে আমরা শুনি বিস্ময়ে, এতটুকু বিচ্যুতি হলেই নষ্ট হবে ভারসাম্য, কিন্তু তা হয় না, হয় না বলেই অরুণ মিত্র ‘কণিকার গান' কবিতায় লিখতে পারেন ‘ওই কণ্ঠ আকাশসীমায় দোলে...। আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে ছড়িয়ে যায় তাঁর গান, হেঁটে যায় সরু দড়ির উপর দিয়ে, অনায়াস, স্বতশ্চল। স্কুলের পাঠ্যবইয়ে পড়তে হয়েছিল এক প্রবাদপ্রতিম ফরাসি টাইটরোপ ওয়াকার-এর কথা, কণিকা বন্দ্যোপাধ্যায়ের ঠিক একশো বছর আগে তাঁর জন্ম — আমেরিকায় পরিচিত চার্লস ব্লনডিন (১৮২৪-১৮৯৭) নামে, যিনি মাটি থেকে ১১০০ ফিট উপর দিয়ে হেঁটে যেতেন, স্টোভ জ্বেলে ডিম ভেজে খেতেন, পিঠে আর-একজনকে বহন করে হাঁটতেন! কণিকা বন্দ্যোপাধ্যায় সঙ্গীতের চার্লস ব্লনডিন।
Diese Geschichte stammt aus der October 17, 2024-Ausgabe von Desh.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

