Versuchen GOLD - Frei
রেকর্ডে চলচ্চিত্রের গীতসম্ভার
Desh
|October 17, 2024
আলোচ্য বইদু'টিতে সিনেমার গান আর কলের গানের কোলাকুলিতে গড়ে উঠেছে ইতিহাসের ভিন্ন পাঠ।
বিশ শতকের সূচনায় বাংলার মঞ্চ জুড়েই ছিল বিনোদনের অদম্য জোয়ার। অভিনয়ের অনুষঙ্গে গানে গানে আলোড়িত রঙ্গমঞ্চ। সেই প্রবহে লাগল নতুন ঢেউ। এত দিন মঞ্চ ছিল চলমান, ছবি ছিল স্থির। বদল-জমানায় সচল হল ছবি। রূপ নিল বায়োস্কোপ। স্টার থিয়েটারের বিজ্ঞাপনে ‘পৃথিবীর অষ্টম আশ্চর্য! ... আসুন! দেখুন! যাহা কেহ কখনও কল্পনাও করেন নাই তাহাই সম্ভব হইয়াছে! ছবির মানুষ, জীবজন্তু, জীবন্ত প্রাণীর ন্যায় হাঁটিয়া ছুটিয়া চলিয়া বেড়াইতেছে! চিত্রের প্রাণ প্রতিষ্ঠা হইয়াছে!' তখন সে নির্বাক। ধ্বনি এল ভিন্ন সৃজনে। মিনিটে আটাত্তর-পাক ঘুরন্ত ডিস্কের প্রলেপে । নব নাদ যন্ত্রে রূপ পেল না-দেখা শ্রুতি। কলোনিয়াল কলকাতায় বাজতে থাকল তার সুরতরঙ্গ। বনফুলের শৈশব-স্মৃতিতে, ‘এক আশ্চর্য যন্ত্র যা মানুষের মতো কথা বলতে পারে, হাসেকাঁদে-গান করে— এমনকী বাজনা পর্যন্ত বাজায়। চলতি কথায় তাকে হিন্দিতে বলত বাজা কল, যার ইংরেজি নাম গ্রামোফোন।' আর বাঙালি সংস্কারে 'কলের গান'। নবীন যাত্রায় শুরু হল গ্রামোফোনের বাড়বাড়ন্ত। চটকদার বৈচিত্রে প্রকাশ পেতে থাকল শয়েশয়ে গান-বাজনার শ্রুতি আর অভিনয়ের কথোপকথন।
প্রতি সুখী গৃহকোণে শোভা পেতে শুরু করল গ্রামোফোন। বুদ্ধদেব বসুর মানসপটে, ‘বাড়িতে একটি গ্রামোফোন ছিল...। শুনেছি, আমার অজ্ঞান বয়সে, যখন পর্যন্ত পড়তে শিখিনি, আমি বলামাত্র যে-কোনও রেকর্ড বের করে দিতে পারতাম— এতে বোঝা যায় ওই চোঙ লাগানো ধ্বনিযন্ত্রটি আমাকে কতদূর পর্যন্ত মুগ্ধ করেছিল।.... আমি বাক্সের পাল্লা খুলে উঁকি দিয়ে দেখি ভিতরে কোনও মানুষ লুকিয়ে আছে কিনা... চকচকে গোল শব্দপ্রসবী চাকতিগুলোকে এক অপার রহস্য বলে মনে হয় আমার।” কালান্তরে, তিনের দশকে পর্দায় কথা বলল ছবি। নীরবতা ঘুচল। শুরু হল টকি-ফিল্মের অভিযান। বিজ্ঞাপন পড়ল, 'Shadows talk in human voice' আবার অন্যত্র 'Pictures do the talking'। সংলাপের সঙ্গী হল গান। সাথ-সঙ্গ দিল কলের গান। ঘরে ঘরে গ্রামোফোন ডিস্কের দৌলতে স্থায়ী হতে থাকল ফিল্মের বর্ণময় গীতসম্ভার।
Diese Geschichte stammt aus der October 17, 2024-Ausgabe von Desh.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

