Versuchen GOLD - Frei
অচেনা ভূস্বর্গ!
ANANDALOK
|12 May, 2025
পহেলগাম হামলায় স্তব্ধ টেলিপাড়া। কাশ্মীর যাঁদের কাছে স্বর্গের মতো, অবাক হচ্ছেন তাঁরা। কাশ্মীরের বর্তমান চিত্র অচেনা তাঁদের কাছে। ভূস্বর্গের ভয়াবহ রূপ দেখে কী বলছেন ছোটপর্দার তারকারা? শুনলেন সাগরিকা চক্রবর্ত্তী
-
পহেলগাম কাণ্ডের পর, টেলিপাড়ার যাঁরা খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন কাশ্মীরকে, তাঁদের প্রতিক্রিয়া জানা হয়েছিল। সম্প্রতি কাশ্মীর থেকে ঘুরে এসেছেন রোহন ভট্টাচার্য। এছাড়া অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের নিত্য যাতায়াত কাশ্মীরে। তিনি জানেন, স্থানীয়দের পরিস্থিতি। রূপাঞ্জনা মিত্র, রণজয় বিষ্ণুরাও কাশ্মীরকে যে চোখে দেখছেন, তা জানালেন নির্দ্বিধায়। বর্তমান পরিস্থিতি নিয়ে কতটা উদ্বিগ্ন সকলে, উঠে এল সেই চিত্র।
কাশ্মীর মানে ভালবাসা “ওখানে মুসলিমরা হিন্দু তীর্থযাত্রীদের জন্য নিরামিষ খায়!” সম্প্রতি পহেলগামের জঙ্গি হামলার পর, উপরের লাইনটি আরও অবিশ্বাস্য মনে হবে। কিন্তু যাদের কাছে পর্যটকই ভগবান, তাদের জন্য হয়তো এটাই পুণ্য! এই বছরের শুরুটাই কাশ্মীরে কাটিয়েছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। ওখানে বন্ধুত্ব হয়েছে বেশ কিছুজনের সঙ্গে। ওখানকার বর্তমান পরিস্থিতির কথা জিজ্ঞেস করতেই রোহন বললেন, “পর্যটনই ওঁদের আয়ের মূল উৎস। কোভিডের আগে পর্যন্ত একটা সিনেমা হল যেখানে ছিল না, ভাবতে পারছেন সেই জায়গা কতটা পিছিয়ে? কাশ্মীরে কিছু বন্ধু-বান্ধব রয়েছে আমার। ওদের ফোন করেছিলাম। কেমন আছে এইটুকুই জানার ছিল। ওরা খুব কষ্টে রয়েছে। একজন কেঁদে দিল প্রায়!” রোহন যে সময়ে কাশ্মীরে গিয়েছিলেন, পহেলগামেই ছিলেন। সেই সময় ওখানে কোথাও আমিষ খাবার পাওয়া যায় না। যারা কাশ্মীর গিয়েছে, তারা হয়তো এ ব্যাপারে অবগত। কিন্তু আসল কারণ সম্পর্কে নয়। হন্যে হয়ে আমিষ খাবার খোঁজার পর, ওখানকার স্থানীয়দের রোহন এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। তারা বলেছিল, “এই রাস্তা ধরেই সকলে তীর্থে যায়, কেদারনাথে। হিন্দুরা তো কোনও আমিষ খাবার খায় না তখন। তাই যে রাস্তার উপর দিয়ে যাবে, সেই রাস্তাটাও পরিস্কার রাখা উচিত।”
মুসলিমদের মুখে এমন কথা শুনে কার্যত চমকে গিয়েছিলেন অভিনেতা। রোহনের ইচ্ছে খুব শীঘ্রই আবার কাশ্মীর যাবেন। কিছুটা হতাশ হয়েই বললেন, “বেশ কিছু বন্ধু ফোন করে বলছে, 'ভেবেছিলাম কাশ্মীর যাব। আর তো যাওয়া হবে না রে।' জানি না কেন সবাই এতটা ভীত! ওরকম সুন্দর জায়গা। যাদের আতিথেয়তা মন ছুঁয়ে যায়, সেই জায়গায় তো আমি বারবার যাব।”
Diese Geschichte stammt aus der 12 May, 2025-Ausgabe von ANANDALOK.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size
