Facebook Pixel তিলোত্তমার দাবি চেয়ে যখন রাজনৈতিক দাবা খেলা শুরু হল, আমি সরে এলাম: টোটা রায়চৌধুরী | ANANDALOK – celebrity – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

তিলোত্তমার দাবি চেয়ে যখন রাজনৈতিক দাবা খেলা শুরু হল, আমি সরে এলাম: টোটা রায়চৌধুরী

ANANDALOK

|

12 Dec, 2024

‘রকি অউর রানি কী প্রেম কহানী'র পর থেকে তাঁর জীবন এবং কেরিয়ার যেন আমূল বদলে গিয়েছে। যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে যোগ্য সম্মান দেয়নি, সেই ইন্ডাস্ট্রিই আজ তাঁকে মাথায় তুলে রাখছে। টোটা রায়চৌধুরী কথা বললেন আসিফ সালাম-এর সঙ্গে

তিলোত্তমার দাবি চেয়ে যখন রাজনৈতিক দাবা খেলা শুরু হল, আমি সরে এলাম: টোটা রায়চৌধুরী

টেলিভিশনে 'শ্রীময়ী' না বড় পর্দার 'রকি অউর রানি কী প্রেম কাহানী......

সেরা কামব্যাক কোনটাকে বলবেন? যদি সিনেমাটিক্যালি বলেন, তা হলে অবশ্যই ‘রকি অউর রানি....’। এই ছবিটি আমাকে এমন এমন জায়গায় পৌঁছে দিয়েছে, যেখানে পৌঁছনোর কথা এই জীবদ্দশায় আমি ভাবিইনি! দুবাইতে ছবির স্ক্রিনিংয়ের পর ওখানকার স্থানীয় আরব দর্শক জিজ্ঞেস করেছেন, ‘আলিয়ার বাবা যিনি হয়েছেন, তিনি কোন অভিনেতা? ওঁকে কি আমরা আগে দেখেছি?' আমেরিকা, ইউকে-র কথা ছেড়েই দিলাম। আমি যে কত্থক নাচতে পারি, নিজেই জানতাম না! যখন আমাকে চরিত্রটি অফার করা হয়েছিল, আমি করণকে জিজ্ঞেস করেছিলাম, ‘আপনি নিশ্চিত আমি পারব?' উনি নিশ্চিত ছিলেন। এই আত্মবিশ্বাস আমাকে ২০ বছর আগে ঋতুদা দিয়েছিলেন, ‘চোখের বালি'র সময়ে। পুরো ইন্ডাস্ট্রি বলেছিল, ‘এ কাকে নিয়েছে?'। ঋতুদা ‘শুভ মহরত'-এ আমাকে দেখে কাস্ট করেছিলেন। বলেন, 'কারওর কথা শুনবি না। কান বন্ধ কর।' একই স্বর ধ্বনিত হল করণের গলায় ।

'রকি রানি...'-তে আপনার কাস্টিং কীভাবে হয়? আমার কোনও এজেন্ট নেই। কাস্টিং ডিরেক্টর শানু শর্মা এক রবিবার আমাকে ফোন করে বলেন, এখুনি একটি অডিশন ক্লিপ দিতে হবে। শানুকে আমি অনেক দিন ধরে চিনি। মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার ছিল, তাই ওকে অনুরোধ করে বলি যে আমি রাতের দিকে পাঠাচ্ছি। কিন্তু শানু বলে তক্ষুনি পাঠাতে হবে। ও সাধারণত এভাবে অনুরোধ করে না । আমি একটি সোলো পিস রেকর্ড করে পাঠাই। একটিই টেক করি। ঠিক ২৬ মিনিটের মাথায় ফোন আসে, 'টোটা ইউ আর সিলেক্টেড, তুমি করণ জোহরের ছবি করছ।' আমার তখন সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি বললাম, ‘তুমি আমায় আগে বলোনি কেন?' শানু জানায়, “আগে বললে তুমি কনশাস হয়ে যেতে।'

এই ছবির পরে অনেকেই আপনাকে মুম্বইতে থেকে যেতে বলেছেন। সত্যি বলতে, আমি চেষ্টা করেছিলাম। কয়েকদিন থেকেওছিলাম, ভাল লাগেনি। আমার পরিবার কলকাতায়। বাবা-মার বয়স হয়েছে। এই সময়টা আমি পরিবারের কাছাকাছি থাকলে শান্তি পাই। আর শান্তি না পেলে, ভাল পারফর্ম করতে পারব না। শিল্পী হিসেবে কলকাতা থেকে যে এনার্জি, যে ভাইবস পাই, তা মুম্বই থেকে পাই না।

WEITERE GESCHICHTEN VON ANANDALOK

ANANDALOK

ANANDALOK

সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর

তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

মেসি তুমি কার?

ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

প্রয়াত কল্যাণ

সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু

time to read

1 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

‘প্রজাপতি ২'র লন্ডন সফর

বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী

time to read

2 mins

December 27, 2025

ANANDALOK

পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল

বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম

time to read

5 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

স্মৃতি কথা

২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রক্ত দিয়ে লেখা

ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

গুরু-শিষ্যা সম্বাদ

প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

সুর সম্রাজ্ঞী কবিতা

বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ

সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি

time to read

4 mins

December 12, 2025

Listen

Translate

Share

-
+

Change font size