Versuchen GOLD - Frei
আমার ম্যানারিজম যদি আমার অস্ত্র হয় তবে তাকে সবচেয়ে কম ব্যবহার করব: জয়া আহসান
ANANDALOK
|12 Feb, 2024
ভাষা, দেশের সীমানা তিনি মানেন না। ইন্ডাস্ট্রিতে নিজেকে ‘নারী’র পরিবর্তে একজন ‘মানুষ' হিসেবে দেখতে পছন্দ করেন। অভিনেত্রী হিসেবেও নিজেকে তেমন গুরুত্ব দেন না জয়া আহসান। তাঁর সঙ্গে প্রাণখোলা আড্ডায় অংশুমিত্রা দত্ত
-
জয়ার সঙ্গে কথা শুরুর আগে তিনি বললেন, “খুব খিদে পেয়েছে। আমি খেতে-খেতে উত্তর দিই? আপনি খেয়েছেন? আমার টিমের ছেলেরা খেয়েছে? (তাঁর মেক-আপ শিল্পী এবং স্টাইলিস্টকে উদ্দেশ্য করে)” বললাম, “আপনি খেয়ে নিয়েই কথা বলুন। আমি বসছি।” খুশি হলেন অভিনেত্রী। কিন্তু উলটো দিকের মানুষটির সময়ের দাম দেন বলে দশ মিনিটে শেষ করলেন খাওয়া। ডেকে নিলেন কথা বলতে।
আচ্ছা আপনার অভিনীত অধিকাংশ ছবিতে মহিলারা কোথাও একটা নিজেদের ‘জায়গা খোঁজে', পুরুষের সমান একটা জায়গা... ‘ভূতপরী’-তে কি সেই সন্ধান রয়েছে? এটি একটি মেয়ে ভূতের গল্প। এর ভিতরে সামাজিক অনেক স্তর রয়েছে। অনেক সোশ্যাল ইসু রয়েছে। কিন্তু খুব সূক্ষ্মভাবে সেগুলোকে প্রকাশ করা হয়েছে, গল্পের ভিতরে যাতে সম্পৃক্ত হয়। সরাসরি বললে তো সেটা জ্ঞান বলে মনে হয়, ওটা আমারও খুব একটা পছন্দ হয় না। এই যে মেয়ে ভূত, তার জন্ম স্বাধীনতার আগে, সে একটা পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় বড় হয়েছে। আবার সে এখন কেমন আছে, সেটাও ছবিতে আছে। সে মৃত, তাই তার শরীরের বয়স বাড়েনি। কিন্তু মৃত্যুর পর তার কাছে অনেক অতিমানবীয় ক্ষমতা চলে এসেছে। সে হুসহাস করে যেখানে সেখানে চলে যাচ্ছে, তার মৃত্যু আসলে কীভাবে হয়েছিল, মানুষ আসলে কতটা নীচ, দীন হতে পারে, এগুলো সে জানতে পারছে। ফলে ওই সুপার পাওয়ার এবং উপলব্ধির মধ্যে দিয়ে সে নিজের যোগ্য জায়গা পায়।
Diese Geschichte stammt aus der 12 Feb, 2024-Ausgabe von ANANDALOK.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size
