Facebook Pixel মহিলা সহযাত্রী ও স্বাচ্ছন্দ্যের প্রসঙ্গ | SANANDA - womens-interest - Læs denne artikel på Magzter.com
Gå ubegrænset med Magzter GOLD

Gå ubegrænset med Magzter GOLD

Få ubegrænset adgang til 10.000+ magasiner, aviser og premium-historier for kun

$149.99
 
$74.99/År

Prøv GOLD - Gratis

মহিলা সহযাত্রী ও স্বাচ্ছন্দ্যের প্রসঙ্গ

SANANDA

|

September 15, 2024

ফ্লাইটে মহিলারা বেছে নিতে পারবেন মহিলা সহযাত্রীর পাশের সিট। যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের জন্য একটি এয়ারলাইন্সের এই উদ্যোগকে বিশ্লেষণ করলেন আধিকারিকরা। লিখছেন মধুরিমা সিংহ রায়।

- মধুরিমা সিংহ রায়।

মহিলা সহযাত্রী ও স্বাচ্ছন্দ্যের প্রসঙ্গ

চারদিকে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে প্রতিবাদের ঢেউ। সেই প্রতিবাদের জোয়ার নাগরিক সমাজের নানা স্তরে আছড়ে পড়ছে। যেন মনে হচ্ছে, সমাজের ‘কালেকটিভ কনশাসনেস' জেগে উঠেছে! সম্প্ৰতি ইন্ডিগো এয়ারলাইন্সের প্রেস বিবৃতিতে জানানো হয়েছিল, মহিলা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা যাতে আরও সুখকর হয়, সে কথা ভেবে তারা এক বিশেষ উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে মহিলা যাত্রীরা তাঁদের সিট বেছে নিতে পারবেন আর একজন মহিলার পাশে। কয়েক মাস আগেই শুরু হয়েছে এই বিশেষ ফিচার, তবে বর্তমান পরিস্থিতিতে তা আরও বেশি প্রচারের আলোয় এসেছে। এয়ারলাইন্সটির তরফে নতুন উদ্যোগটি সরাসরি হয়তো এই সামগ্রিক জাগরণের ফল নয়, কিন্তু তা নিয়ে চর্চা ও বিশ্লেষণ বোধহয় সাম্প্রতিক ঘটনার নিরিখে জরুরি। এমনিতে মহিলাদের সুরক্ষার জন্য এয়ারক্রাফ্ট ও এয়ারপোর্টে কিছু নিয়ম মানা হয়। যে সকল মহিলা একা ট্র্যাভেল করছেন, বিশেষত ছোট শিশুর সঙ্গে, তাঁদের বোর্ডিং, চেক-ইন ও সিকিয়োরিটি প্রসিডিয়োরের সময়ে অগ্রাধিকার দেওয়া হয়। সুরক্ষা সংক্রান্ত যে কোনও অভিযোগ, কোনও ধরনের হেনস্থা ও অশালীন আচরণের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য DGCA-র (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন) নির্দেশ অনুযায়ী প্রতিটি এয়ারলাইন্সের ইন্টারনাল কমপ্লেন্ট রিড্রেসাল মেকানিজমও রয়েছে। মহিলাদের উপর কোনও হিংসাত্মক ঘটনা বা হেনস্থার ক্ষেত্রে ক্রু মেম্বাররা কী ভাবে তা সামলাবেন, তার জন্য বিশেষ ট্রেনিংও দেয় এয়ারলাইন্সগুলি। এর বাইরে DGCA-র সিভিল অ্যাভিয়েশন রিকোয়ারমেন্টসের (CAR) সেকশন ৩ সিরিজ় এম, পার্ট ৬ অনুযায়ী কোনও যাত্রী অ্যাবিউসিভ ব্যবহার করলে বা হুমকি দিলে কী ব্যবস্থা নিতে হবে, তা-ও উল্লেখ করা আছে। তা হলে এই এয়ারলাইন্সটির মহিলা যাত্রী সুরক্ষায় নতুন উদ্যোগের তাৎপর্য কোথায়?

FLERE HISTORIER FRA SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size