Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

ডাঃ লীলা যোশী

March 2023

|

Sarir O Sasthya

তিনি যেন অগ্নীশ্বরের মানবী রূপ! রোগীর হাতে শুধু প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েই দায়িত্ব শেষ নয়। বরং রোগীর বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালায় তাঁর তৈরি সংস্থার কর্মীরা! রুগ্ণ রোগিণীর হাতে তুলে দেয় বিনামূল্যে চিকিৎসার সঙ্গে পুষ্টিকর খাবার! ডাঃ লীলা যোশীর অবিশ্বাস্য জীবনের কথা লিখেছেন সায়নদীপ ঘোষ।

ডাঃ লীলা যোশী

চা করি থেকে অবসর নেওয়ার পর ঝাড়া হাত-পা হয়ে জীবন কাটানোর চিন্তা করেন অধিকাংশ মানুষ। আবার কারও ক্ষেত্রে অবসরের পরেই শুরু হয় প্রকৃত জীবন। তাঁদের কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা। এই দ্বিতীয় শ্রেণির মানুষের কাছে কাজই হল জীবনের একমাত্র ব্রত। শেষ নিঃশ্বাস পর্যন্ত সমাজের সেবাই হল একমাত্র লক্ষ্য। এর জলজ্যান্ত উদাহরণ ডাঃ লীলা যোশী। রেলের প্রধান মেডিক্যাল অফিসারের চাকরি থেকে অবসরের পর গত দু'দশক ধরে মধ্যপ্রদেশের রতলামের আদিবাসীদের সেবায় নিজেকে নিযুক্ত করেছেন অশীতিপর এই সমাজকর্মী। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের স্বার্থে তাঁর অদম্য লড়াইয়ের এই কাহিনি সত্যিই প্রশংসনীয়। দুর্বল শরীর এবং বাড়ন্ত বয়স সত্ত্বেও, তিনি নিয়মিত আদিবাসী এলাকায় রক্তাল্পতা ও গর্ভাবস্থা সম্পর্কিত ,সমস্যা এবং মহিলা ও শিশুদের অন্যান্য অসুস্থতার জন্য বিনামূল্যে চিকিৎসা করেন। এই অক্লান্ত পরিশ্রমের জন্য ‘মালওয়ার মাদার টেরেজা’ নামেও অত্যন্ত পরিচিত তিনি।

ডাঃ লীলা যোশীর জন্ম উত্তরাখণ্ডের আলমোড়া জেলায়। বাবা ছিলেন ভারতীয় রেলের আধিকারিক। মা পার্বতী গৃহবধূ। ছেলেমেয়েদের উপর কখনওই নিজের ইচ্ছা চাপিয়ে দেননি পার্বতী। তাঁর মনে চাপা ছিল দীর্ঘদিনের স্বপ্নপূরণের ইচ্ছা। ১৪ বছর বয়সেই বুঝেছিলেন গ্রামীণ মহিলাদের মধ্যে রক্তাল্পতা গুরুতর এক সমস্যা। সঙ্গী রয়েছে আবার অপুষ্টি। আর এসব কারণেই যে মহিলাদের অকালমৃত্যু হয়, তাও তিনি বুঝেছিলেন ওই সামান্য বয়সেই। সর্বদা উন্নত স্বাস্থ্য সুবিধা প্রদানের জন্য একজন ডাক্তার বা নার্স হতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতির চাপে তা হয়নি। তাই, চেয়েছিলেন সন্তানদের মধ্যে একজন অন্তত পেশা হিসেবে চিকিৎসাকে বেছে নিক। এমন একটি পেশা যাকে সবসময় নিঃস্বার্থ এবং মহৎ বলে মনে করতেন পার্বতী। হয়তো মায়ের অপূর্ণ ইচ্ছের কথা জানতে পেরেছিলেন লীলা। পরবর্তীতে তিনি জানিয়েছিলেন যে তাঁর মা সর্বদা এই বিষয়টি নিয়ে দুঃখ করেছিলেন যে গর্ভাবস্থা সম্পর্কিত সমস্যার কারণে হাজার হাজার মহিলা মারা যান। সঠিক চিকিৎসা পেলেই যা প্রতিরোধ করা সম্ভব। তবে নিজে ডাক্তার বা প্যারা মেডিকেল স্টাফ হতে না পারায় সাহায্য করতে পারেননি রোগীদের। লীলার কথায়, ‘মায়ের ভাবনাটি সবসময় মনে ছিল। আমি সবসময় রক্তাল্পতার মতো সাধারণ রোগে মৃত্যু রুখতে মহিলাদের সাহায্য করতে চেয়েছিলাম।'

المزيد من القصص من Sarir O Sasthya

Sarir O Sasthya

Sarir O Sasthya

প্যানিক কেন হয়?

কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

আলসার হলে কী করবেন?

পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল

time to read

5 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

স্পন্ডাইলোসিসে আর ভয় নয়

আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

টনসিলের ধাত থাকলে করবেন কী?

সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

ছানি হলে করবেন কী?

পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

অদম্য রোনাল্ডো

বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই

পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

কর্মরত মহিলাদের ডায়েট

অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

মাইগ্রেন কি সারে?

পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি

পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।

time to read

4 mins

January 2026

Translate

Share

-
+

Change font size